সংগঠন
মরহুম অধ্যাপক রফিকুল্লাহ সিকদার আলো স্মরণে দোয়া মাহফিল
প্রকাশের তারিখ: 29/08/2026
প্রতিষ্ঠাতা আহ্বায়ক সদ্য প্রয়াত অধ্যাপক রফিকুল্লাহ সিকদার আলো স্মরণে আজ দৌলতখান সমিতি ঢাকা এর কার্যালয়ে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার অনুষ্ঠিত দোয়া মাহফিল সমিতির সভাপতি জনাব আবুল কালাম, সিনিয়র সহ সভাপতি জনাব ইউসুফ হাওলাদার, সাধারণ সম্পাদক জনাব হেলাল উদ্দিন,সাবেক সচিব আবুল কালাম আজাদ সহ সম্মানিত সদস্যবৃন্দ মরহুম আলো-র বর্ণাঢ্য জীবন সম্পর্কে আলোকপাত করেন।আয়োজনে উপস্থিত সবাইকে নিয়ে দোয়া মোনাজাতের মাধ্যমে মরহুমের রূহের মাগফিরাত কামনা করা হয় ও শোক সন্তপ্ত পরিবারবর্গ কে আল্লাহ তরফ থেকে ধৈর্য্য ধারণের জন্য অনুগ্রহ কামনা করা হয়।